ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে কোকো’র মৃত্যুবার্ষিকীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   ৩০০ বার পঠিত
গুরুদাসপুরে কোকো’র মৃত্যুবার্ষিকীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

নাটোরের গুরুদাসপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো’র ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের অভারব্রীজ সংলগ্ন খামার বাড়িতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যেগে ওই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন হাসানের সঞ্চালনা ও গুরুদাসপুর উপজেলা যুবদলের অহবায়ক এম সময় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান স্বপন,মোসাদ্দেরুল টুটুল,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,যুগ্ম সম্পাদক ওমর আলী,তথ্য সম্পাদক এস এম রওশন আলম।
অন্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সুজন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম আহম্মেদ,উপজেলা যুবদলের সহ সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব,আপেল মাহমুদ,এমদাদুল হক,ইশরাফিল শেখ,জিয়াউল হক জিয়া,রিপন সিং,সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও পৌর যুবদলসহ অন্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া-মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে ৫ শতাধীক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa