ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহবায়ক আজিজ-সদস্য রঞ্জু

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   ৪১৯ বার পঠিত
নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহবায়ক আজিজ-সদস্য রঞ্জু

সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটিতে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। একই কমিটিতে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে সদস্য করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদনের সংবাদ প্রকাশিত হয়।


আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিনিয়ন পরিষদ ও গুরুদাসপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।
আজিজ আওয়ামী লীগের শাসনামলে একাধীকবার হামলা,রাজনৈতিক মামলায় এবং হয়রানীর শিকার। বিগত সরকার আমলে গুরুদাসপুর বড়াইগ্রামে কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করেন তিনি।
অন্যদিকে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বিএনপি মনোনিত প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক এম মোজাম্মেল হকের সন্তান। তিনিও এ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী।
আব্দুল আজিজ বলেন, আমাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ সময় ধরে এ জনপদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাস্তবায়নে কাজ করে চলেছি। এ কারনে ফ্যাসিষ্ট সরকারের দোসররা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন চালিয়ে রক্তাক্ত করেছে। আমি নাটোর জেলা বিএনপিকে পুনঃগঠন ও শক্তিশালী করতে কাজ করতে চাই।
কমিটির নবনির্বাচিত সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, আগামী দিনের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখবো। নাটোর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে কাজ করে যাব।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরি বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ রয়েছেন।
সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাসেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক এবং রঞ্জিত কুমার সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল প্রয়াত আমিনুল হককে ও সদস্য সচিব করা হয়েছিলো রহিম নেওয়াজকে। আহ্বায়কের দায়িত্বে থাকা অবস্থায় আমিনুল হকের মৃত্যুতে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল শহিদুল ইসলামকে বাচ্চুকে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa