ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

অনুতপ্ত কর্মকর্তা-কর্মচারীর ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   ২১৮ বার পঠিত
অনুতপ্ত কর্মকর্তা-কর্মচারীর ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন

সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার(২৫ মার্চ)বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভা চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমা প্রার্থণা করেন তারা।

জানা যায়, ২ বছর ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে ২৬ ফেব্রুয়ারী পৌরসভার সামনে আন্দোলন করেন গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের সময় নিয়ম ভেঙ্গে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় পৌর প্রশাসকের বিরুদ্ধে নানা অ-শালীন শ্লোগানও দেয়া হয়। এ ঘটনায় ৫ জন কর্মকর্তা কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয় পৌর প্রশাসন। ওই ঘটনায় কর্মকর্তা-কর্মচারীরা অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।

কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম। আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার ভুল বুঝতে পেরে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তারা।

গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- শুনেছি পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন। কর্মচারীদের বিধিমালা ভঙ্গের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করে থাকলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য-৮ জানুয়ারী গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরমধ্যে ৭ মাসের বেতনও পরিশোধ করেছেন তিনি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa