“অধিকার,সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার(৮মার্চ)বেলা ১১ টায় উপজেলা চত্তরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ছাড়াও অদম্য তিন নারী আনোয়ারা বেগম,সফুরা আনাম ও সুফিয়া বেগম।
বক্তরা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নারী-পুরুষের সমঅধিকারের প্রতি সংবেদনশীল হতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে এগিয়ে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

SHARE NOW