ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে চোর আটক মোটরসাইকেল উদ্ধার

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   ৩৮২ বার পঠিত
গুরুদাসপুরে চোর আটক মোটরসাইকেল উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতার মোটরসাইকেল চুরির অপরাধে সোহাগ আলী (১৯) নামের এক তরুণকে চাঁচকৈড় বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাত দশটার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, বুধবার বেলা ৪ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামীম সরদারের (৪৫) এ্যাপাচি আরটি আর মোটরসাইকেলটি চুরি হয়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার সাহায্যে চোর সোহাগ আলীকে সনাক্তের পর তাকে খুঁজতে থাকেন মোটরসাইকেলটির মালিকপক্ষ। একসময় রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় বাজারের গরিবুল্লাহ সরকার মার্কেটের সামনে তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সোহাগ উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার আসামি শহিদুল ইসলাম ভম্বু এবং মাদক স¤্রাজ্ঞী খ্যাত জোসনা বেগমের ছেলে। গত ২৯ মার্চ পুকুর থেকে ২৮ লাখ টাকার সাত ট্রাক মাছ লুট মামলার আসামিও সোহাগ ও তার বাবা। মোটরসাইকেলটির মালিক শামীম সরদার (৪৫) গুরুদাসপুর থানায় বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শামীম উপজেলার তালবাড়িয়া গ্রামের জিয়ারত সরদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, চুরি হওয়া মোটরসাইকেল ধারাবারিষার শিধুলী গ্রাম থেকে উদ্ধার করা হয় এবং চোর সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa