ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবী

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ২৮ জুলাই ২০২৫   ১৭২ বার পঠিত
গুরুদাসপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবী

কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবার। রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে মাবনবন্ধন ও পরে নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলীপি প্রদান করে ওই দাবী জানানো হয়।


মানববন্ধনে উপজেলার ৩১ টি কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীগন অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহী বিভাগের সদস্য সচীব ইয়াকুব আলী, নাটোর জেলা শাখার সভাপতি এ এইচ এম একরামুল হক, নুর একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা জামীল আহমাদ, নুরানী কিন্ডারগার্টেন পরিচালক মাওলানা আলমগীর হোসেন, মাস্টার একাডেমির পরিচালক মাসুদ রানা, শিক্ষক আলী আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য কিন্ডারগার্টেনসহ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ যুগ যুগ ধরে চলে আসছে। অথচ বর্তমান প্রজ্ঞাপনে বৈষম্যমূলকভাবে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে। জাতি যখন বৈষম্যমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ, তখন এমন সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বিভেদ সৃষ্টি করবে।
বক্তারা অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল সরকারি শিক্ষার্থীদের সাথে বেসরকারি, কিন্ডারগার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa