ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে অবৈধ ‘চায়না জাল’ উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ০৬ আগস্ট ২০২৫   ২২২ বার পঠিত
গুরুদাসপুরে অবৈধ ‘চায়না জাল’ উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। বুধবার(৬ আগষ্ট) মা ও পোনামাছ রক্ষায় দিনভর চলনবিলের বিভিন্ন খাল ও নদীতে ওই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এসময় মৎস কর্মকর্তা রতন সাহা ও তাঁর কার্যালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


জানাগেছে,চলনবিলের গুরুদাসপুর অংশের পিপলা,বিলসা,হরদমা খাল ও আত্রাই নদীর রাবারড্রাম ও সাবগাড়ী অংশে উপজেলা প্রশাসন,মৎস বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৬৫ টি চায়না দুয়ারী,৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। সন্ধ্যায় জব্দকৃত জালগুলো পৌরসদরের নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় বাজারের নতুন গো হাটিতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রতন সাহা বলেন, চায়না ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। মা ও পোনামাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa