ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ২০ আগস্ট ২০২৫   ১৩৪ বার পঠিত
গুরুদাসপুরে বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরের গুরুদাসপুরে বর্নাঢ্য শোভাযাত্রা,পথসভা,মিষ্টি বিতরণসহ নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বেলা ৪ টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় বাজারের অস্থায়ী কার্যালয় নতুন গরু হাটা থেকে শোভাযাত্রা বের হয়। পরে আমজাদ শেখ স্মৃতি গেট সংলগ্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, মনির হোসেন বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাঙ্গা মোল্লা,সেলিম রেজা,পৌর আহবায়ক সালাউদ্দিন কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শামীম আহম্মেদ বলেন, বিগত সময়ে রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa