ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

নয় দশকের পুরাতন গুরুদাসপুর ক্লাব ও পাঠাগার পেল নতুন নেতৃত্ব

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   ১৩০ বার পঠিত
নয় দশকের পুরাতন গুরুদাসপুর ক্লাব ও পাঠাগার পেল নতুন নেতৃত্ব

নাটোরের গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের  নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। সম্প্রতি জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়েছে।অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।

অন্যদের মধ্যে-সহসভাপতি মো: নাহিদুজ্জামান সাব রেজিস্ট্রার ডুমুরিয়া খুলনা। যুগ্ম সাধারণ সম্পাদক মো: সবুজ আলী সমাজসেবা অফিসার নবাবগঞ্জ। এছাড়া সহ সম্পাদক: মো. রমজান আলী,সাংস্কৃতিক সম্পাদক: মো. আমিরুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক: মো. রাশিদুল ইসলাম। সদস্য: প্রভাষক সঞ্জয় গুহ, মো. জিল্লুর রহমান, মো. মহিউদ্দিন বিশ্বাস ও মো. মাহাবুর রহমান।

উল্লেখ ১৯৩৪ সালে বসন্ত কুমারী দাসীর অনুদানে প্রাপ্ত জমির ওপর কিছু শিক্ষিত ও সমাজ সচেতন নাগরিকের উদ্যোগে গুরুদাসপুর ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয় (রেজি: নং রাজ-২৩৯/৭৮)। প্রতিষ্ঠার পর থেকে এটি খেলাধুলা, সংস্কৃতি, পাঠাভ্যাস গড়ে তোলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্থানীয় প্রবীণ শিক্ষক আব্দুল বারী স্মৃতিচারণ করে বলেন, “৭০-এর দশকে আমরা এখানে বসেই নাটক মঞ্চায়ন করতাম, বই পড়তাম, সমাজের নানা সমস্যা নিয়ে আলোচনা করতাম। তরুণরা এখান থেকেই অনুপ্রাণিত হতো। সাম্প্রতিক সময়ে পাঠাগারের কার্যক্রম কিছুটা শ্লথ হয়ে গিয়েছিল, নতুন কমিটির দায়িত্ব গ্রহণে বই পড়ার সংস্কৃতি আবারও ফিরে আসবে বলে মনে করেন তিনি।

সভাপতি মো. জুয়েল রানা বলেন, “আমরা চাই এই ক্লাব ও পাঠাগার শুধু ঐতিহ্যের ধারকই নয়, আধুনিক সময়ের সঙ্গেও তাল মিলিয়ে চলুক। তরুণদের তথ্যপ্রযুক্তি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।”
সাধারণ সম্পাদক মো. সবুজ হাসান জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে গ্রন্থাগারকে ডিজিটাল সেবা উপযোগী করা। পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রমযেমন দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসচেতনতামূলক অনুষ্ঠান—নিয়মিত আয়োজন করা হবে।”

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa