ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

৩০ রান পেরোলেই সেঞ্চুরি কোহলির!

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ০১ জুলাই ২০২২   ২০২ বার পঠিত
৩০ রান পেরোলেই সেঞ্চুরি কোহলির!

২০১৯ সালের ২৩ নভেম্বর। বিরাট কোহলি সেদিন বাংলাদেশের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এরপর থেকে কেটে গেছে প্রায় ৯৫০ দিন। একটা মহামারি এসে ওলট পালট করে দিয়ে গেছে বিশ্বকে। এই বিশাল সময়ে সেঞ্চুরির দেখা আর পাননি কোহলি। তবে সেই খরা চলতি ভারত-ইংল্যান্ড টেস্টেই মিটতে পারে সাবেক ভারত অধিনায়কের, অভিমত সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের। তবে সেজন্য ৩০ রান করতে হবে তাকে, তাহলেই অধরা ৭১তম সেঞ্চুরি এসে ধরা দেবে তার কাছে।

কোহলির সবশেষ সেঞ্চুরির পর কেবল দুনিয়াই বদলে যায়নি। কোহলির নিজের জীবনেও পরিবর্তন এসেছে বেশ। সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্বের ভার সরিয়ে দিয়েছেন নিজের ওপর থেকে। তবু মিলছে না সেঞ্চুরির দেখা।

তবে সে খরাটা চলতি এজবাস্টন টেস্টেই মিটে যেতে পারে কোহলির। মাইকেল ভন বলেন, ‘সবশেষ কবে সেঞ্চুরির দেখা পেয়েছে কোহলি? তার মানের ব্যাটসম্যানের জন্য এটা বিশাল একটা সময়। তবে সে যদি (এজবাস্টন টেস্টে) ৩০-এ পৌঁছে যেতে পারে, তাহলে সে সেটা তিন অঙ্কে নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। এই সেঞ্চুরিটার জন্য মুখিয়ে আছে সে।’

গেল বছর করোনার প্রকোপের কারণে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চার টেস্ট খেলে খেলে ভারতে ফিরে গিয়েছিল কোহলির দল। সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দলটি। গত বছরের সেই সিরিজের বাকি একটি টেস্ট খেলছে এখন খেলছে ভারত। দলটির সিরিজ জয়ের মিশনে যে সবচেয়ে বড় স্পটলাইটটা কোহলির ওপরই রাখা উচিত, তাতে কোনো সন্দেহই নেই ভনের।

তিনি বলেন, ‘এজবাস্টনে বেশ কিছু খেলোয়াড়ের ওপর নজর রাখতে হবে। তার মধ্যে ভারতের যাকে চোখে চোখে রাখতে হবে, সে হলো কোহলি। কয়েক বছর আগে এই মাঠেই সে তার অন্যতম সেরা একটা সেঞ্চুরি করেছিল। যদিও সেই সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল বলেই মনে করি আমি।’

সেই অধরা সেঞ্চুরিটা আজ পাওয়ার দারুণ সুযোগ কোহলির সামনে। বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভারত ৫৩ রান তুলেছে দুই উইকেট হারিয়ে। কোহলি এখন পর্যন্ত অপরাজিত আছেন ১ রানে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa