শনিবার ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

‘মেট্রোপলিটন সরকার’ গঠন অপরিহার্য হয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

‘মেট্রোপলিটন সরকার’ গঠন অপরিহার্য হয়ে পড়েছে

মহানগরের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রয়োজনে ‘মেট্রোপলিটন সরকার’ গঠন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (১ জুলাই) রাজধানীর গুলিস্তানে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে ‘মেট্রোপলিটন সরকার’ গঠনের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ঢাকা মহানগর।

কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতিনিধি সমন্বয়ে ‘মেট্রোপলিটন কাউন্সিল’ গঠিত হবে। নির্বাচিত মেয়রের নেতৃত্বে মেট্রোপলিটন উপদেষ্টা কাউন্সিল ও মেট্রোপলিটন প্লানিং কমিশন ইত্যাদি গঠনের মাধ্যমে মহানগরকে আধুনিক ব্যবস্থায় উন্নীত করা হবে।

তিনি বলেন, মেট্রোপলিটন সরকার সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে। এই নতুন ব্যবস্থাপনায় জনগণের সব অংশের মতামতের প্রতিফলন ঘটবে এবং মানুষের মনে অংশীদারিত্বের চেতনা জাগ্রত হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ইউসুফ সিরাজ খান মিন্টু, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কামাল উদ্দিন মজুমদার সাজু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল মান্নান, মইনুল আলম রাজু। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন, উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন স্বপন, মো. ফজলুর ইসলাম খান, আলমগীর কবির কচি, আবুল বাশার হারুন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. শামীম, মো. জিয়াউল হক জিয়া, মো. ইসমাঈল হোসেন, মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান অপু, মো. আবুল কালাম, মো. রোবেল, মো. কামরুল হুদা লাভলু প্রমুখ।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুলাই ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com