সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

সাজেদুর রহমান সাজ্জাদ

১৯ জানুয়ারি ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

নাটোরের গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ মবিদুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পৌরশহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন ওই দোয়ার আয়োজন করে।
ব্যবসায়ী বয়েজ উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা।

আলোচনায় অংশ নেন পৌর যুবদলের জ্যেষ্ঠ আহবায়ক সুমন হাসান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম আহম্মেদ,উপজেলা যুবদলের আহবায়ক সময় হাসান, সাবেক কাউন্সিলর নুর আমিন,ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব সাইদ সুফি, আহবায়ক দুলাল সরকার, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, ‘‘আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। নানা অত্যাচার, নির্যাতন, জেল জুলুম সহ্য করেছেন। সুযোগ থাকা সত্বেও দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে তারেক জিয়ার নেতৃত্বে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সুযোগ দিতে হবে।

তারা আরো বলেন,গুরুদাসপুরে বিএনপির আদর্শিক রাজনীতি প্রতিষ্টা করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে খুন হন যুবদল নেতা শহীদ মবিদুল ইসলাম। বিএনপি ক্ষমতায় এলে তার পরিবারের সদস্যদের মুল্যায়ন,তার নামে প্রতিষ্টিত অবহেলীত বিদ্যালয়ের উন্নয়ন করা হবে।বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা মুফতি তাইজুল ইসলাম।

 

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com