সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাজেদুর রহমান সাজ্জাদ

৩১ ডিসেম্বর ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে পৌর যুবদলের আয়োজনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর পৌর যুবদলের ১ নম্বর সিনিয়র আহবায়ক সুমন হাসানের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনের চাতালে ওই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।


সাবেক ছাত্রদল নেতা ইমাম হাসান পিন্টুর সঞ্চালনায় নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ছাত্রদল নেতা তাহসিন রহমান নিহাল,পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি সুমন হাসান। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মওলানা এমদাদুল হক।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com