ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

করোনা আক্রান্ত ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২   ১৫২ বার পঠিত
করোনা আক্রান্ত ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুকনো কাশি, পেটের সমস্যা অনেকটা সেরেছে। তবে শারীরিকভাবে কিছু দুর্বলতা এখনও রয়েছে এই রাজনীতিবিদের।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা পোস্টকে বলেন, মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কাশিসহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে, সেগুলো এখন নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে।

শায়রুল কবির খান আরও বলেন, শুক্রবার (১ জুলাই) মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না।

এর আগে গত ৫ জুন করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওই রাতেই উত্তরার বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গত বছরও করোনা আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।

এদিকে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa