রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কবির হোসেন (২৬) নামে এক ডেলিভারি ম্যান সাড়ে তিন লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে পাঁচটায় তাকে উদ্ধার করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
কবির হোসেনের সহকর্মী আশরাফুল হায়দার বলেন, কবির হোসেন কুইক লিংক আইটি কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। আজ তিনি নারায়ণগঞ্জ থেকে কালেকশন করে সাড়ে তিন লাখ টাকা নিয়ে উৎসব পরিবহনে কাপ্তানবাজারে নামেন। পরে তাকে কাপ্তানবাজারে অচেতন অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশ শেষে চিকিৎসক মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। চক্রটি কবির হোসেনের সঙ্গে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাথরুমে জানান, কাপ্তান বাজার থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি মেডিসিন বিভাগে ভর্তি আছেন। তাকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী জানিয়েছেন, তার কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।
বাংলাদেশ সময়: ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||