বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

অতীতে যারা আওয়ামী প্রতিহিংসার শিকার দল তাদের মুল্যায়ন করবে

সাজেদুর রহমান সাজ্জাদ

০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

অতীতে যারা আওয়ামী প্রতিহিংসার শিকার দল তাদের মুল্যায়ন করবে

‘বিএনপি কিংবা সহযোগী সংগঠনের নেতা-কর্মী যারা অতীতে আওয়ামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা,মামলা,জেল,জুলুমের শিকার হয়েছেন দল তাদের মুল্যায়ন করবে। তার আগে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। তবে যারা আওয়ামী নেতা-কর্মীদের সাথে সমঝোতা করবে,চাঁদাবাজী,দখল,সন্ত্রাসীসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরবে তাদের স্থান বিএনপিতে হবে না।’

oppo_1024


শুক্রবার(৭ফেব্রুয়ারী)সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর পৌর যুবদল আয়োজিত অস্থায়ী কার্যালয় অভার ব্রীজ সংলগ্ন খামার বাড়িতে নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদ সাব্বির রহমান তালুকদার গামার ২১ তম শাহাদৎ বার্ষিকীর দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা নাটোর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী ওই কথাগুলো বলেন।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন হাসানের আয়োজন ও সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আফজাল হোসেন বাবু, নাটোর শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক সময় হাসান, আপেল মাহমুদ, জিল্লুর হমান,ফারুক হোসেন, জিয়াউল হক জিয়া।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম,মাহফুজ,সেলিম হোসেন,ইয়ারুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য- নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদ সাব্বির রহমান তালুকদার গামাকে ২০২৪ সালে নাটোর শহরে প্রকাশ্যে কুপিয়ে যখম ও পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। আদালত অভিযুক্তদের ফাসির রায় দিলেও রাষ্ট্রপতির আদেশে আসামীদের খালাশ দেয়া হয়। গামা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১১:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com