নাটোরের গুরুদাসপুরে ঘাটে খেয়া নৌকা না থাকায় সাতরে নদী পার হতে গিয়ে ঈমান আলী (৫০) নামের এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের আত্রাইয়ের শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ঈমান আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের মৃত খয়ের মোল্লার ছেলে। তবে দীর্ঘদিন যাবৎ তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লায় বসবাস করতেন।
জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের কালাকান্দর এলাকায় শশুর বাড়িতে যাওয়ার সময় ঘাটে খেয়ানৌকা না পেয়ে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে ডুবে নিখোঁজ হয় ঈমান আলী। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পর্যবেক্ষন করে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ডুবুরি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। শনিবার সকাল ৮টা থেকে আবারো উদ্ধার কাজ শুরু করেন তারা। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত ২ কিলোমিটার দূরে ভেসে ওঠা ঈমান আলীর মরদেহ উদ্ধার করেন ডুবুরি ইউনিট।
উল্লেখ্য- ঈমান আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের মৃত খয়ের মোল্লার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লায় বসবাস করতেন।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে নিখোঁজের ২১ ঘন্টা পর সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৬ আগস্ট ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||