মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

নুরসাদের মরদেহ পড়ে ছিল রেল লাইনের ধারে

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

নুরসাদের মরদেহ পড়ে ছিল রেল লাইনের ধারে

নাটোরে নুরসাদ প্রামানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইনের ধার থেকে তার মরদেহউদ্ধার করা হয়। নুরসাদ ওই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে এবং সে পেশায় একজন দিনমজুর ছিলেন।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে নুরসাদ বাড়ী থেকে বের হয়ে যায় । এরপর রাতে সে আর বাড়ীতে ফিরে আসেনা। অনেক রাতেও নুরসাদ বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পায়না তার।

শনিবার সকালে স্থানীয়রা নুরসাদের মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহটি স্থানীয় মসজিদে নিয়ে রেখে দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের শরীরে শুধু মাত্র মাথায় জখমের চিহ্ন রয়েছে। যেহেতু রেলের সীমানায় মরদেহ পাওয়া গেছে তাই রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৭:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৩ আগস্ট ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com