মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ২টি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ২টি গরু চুরি

নাটোরের বড়াইগ্রামে গোয়াল ঘরের ইটের দেয়াল ভেঙ্গে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের সাইফুল ইসলামের গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে গোয়ালে থাকা ২টি গরু চুরি করে নিয়ে যায় চোর।

জানা যায়, সাইফুল ইসলাম প্রতিদিনের মত সোমবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে গোয়াল ঘরে গরু ২টিকে খাবার দিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু রাত ৩টার দিকে ঘুম ভাঙলে ঘর থেকে বাহিরে এসে গোয়াল ঘরের গরু ২টি দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। তারপর গোয়াল ঘরের পেছনে গিয়ে দেখে গোয়াল ঘরের ইটের দেয়াল ভেঙ্গে গরু ২টি চুরি করে নিয়ে গেছে চোর।

এরপর অনেক খোজাখুজির পরেও গরু ২টির সন্ধান পায়নি। গরু ২টি মূল্য ২ লাখ টাকা বলে দাবি করছে মালিক সাইফুল ইসলাম। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি চুরির মামলা করেছে সে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গত রাতে গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চালু রয়েছে, আশা করা যায় অতি দ্রুত চোর চক্রকে আটক করতে সক্ষম হবো।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৬:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ আগস্ট ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com