নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে নিজ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে নিরুদ্দেশ হওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ফিরোজ আহম্মেদ(৪২) উপজেলার নাজিরপুর মোরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রাতেই থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগের কপি ও ভুক্তিভোগী পরিবারের সাথে কথা বলে জানাগেছে, অভিযুক্ত ফিরোজ আহম্মেদ তাঁর বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান। শনিবার(১ অক্টোবর) সকালে ব্যবহারিক পরিক্ষার কথা বলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ওই মেয়ে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোজ-খবর নিতে গিয়ে জানতে পারেন প্রধান শিক্ষক তাদের মেয়েকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন।
এ ঘটনায় ওই পরীক্ষার্থীর মা নাদিরা বেগম বাদী হয়ে রাত ১১ টার দিকে প্রধান শিক্ষক ফিরোজ,তার ছোট ভাই ফেরদৌস আহম্মদ ও বোন ফেন্সি আহম্মদের নামে গুরুদাসপুর থানায় অপহরনের অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা সবাই নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার সন্তান। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছাত্রীর বাবা সাইফুল ইসলাম বলেন,তাঁর নাবালিকা মেয়েকে নানা প্রলোভন দিয়ে প্রেমের ফাদে ফেলে পালিয়েছে লম্পট ফিরোজ। তিনি ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তাঁর পরিবারের পক্ষে কেউ কথা বলতে রাজি হয়নি।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন,প্রধান শিক্ষক ফিরোজের ন্যাক্কারজনক ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি শিক্ষক সমাজের সম্মানে আঘাত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুঠোফোনে জানান,শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কারো বিরুদ্ধে ফৌজদারী মামলা হলে বিধি অনুসারে তিনি সাময়িক বহিস্কার হবেন। মামলা নিস্পত্তি বা নিরপরাধ প্রমানিত না হওয়া পর্যন্ত তাকে অর্ধেক বেতন ভাতা উত্তোলন করতে হবে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল মতিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত ওই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
¯
বাংলাদেশ সময়: ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ০২ অক্টোবর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||