বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ

০৪ অক্টোবর ২০২২ ১:২৬ অপরাহ্ণ

গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার”এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষ্যে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে,মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায়ের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ,গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান সাজ্জাদ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সাংবাদিক,শিক্ষক,মা,কন্যা সন্তান,সরকারী কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত।

হাঙ্গার প্রজেক্ট রাজশাহী অঞ্চলের সহযোগীতায় কন্যা শিশু দিবসে ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরন টেনে বলেন,সব হারিয়েও তিনি যোগ্যতার প্রমান দিয়ে বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিজেও একজন মেয়ে উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক আসনে অধিষ্ঠিত। কন্যারা বোঝা নয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে,সমান সুযোগ পেলে তারাও যোগ্যতম স্থান করে নিতে সক্ষম।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com