নাটোরের গুরুদাসপুর উপজেলার অন্যতম প্রবীন বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ যথাযোগ্য মর্যাদায়”শেখ রাসেল দিবস”পালন করেছে। মঙলবার (১৮অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল শুভ উদ্বোধন করেছেন । এরমধ্যে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবটিও রয়েছে।
প্রতিষ্টানসুত্রে জানাগেছে,ওইদিন সকালে শেখ রাসেল ল্যাব মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত হয়। এরপর শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের কুইজ,চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা,আলোচনানুষ্ঠান এবং পুরস্কার বিতরন করা হয়।
![]()
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জালাল উদ্দিন শুক্তি সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান এবং ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ,আফসার আলী শাহ,মাসুদ আলী বক্তব্য রাখেন।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া শেষে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন,আধুনিক প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেম অনুসরন করে শিক্ষার্থীদের প্রযুক্তি বিপ্লবের জন্য তৈরী হতে হবে। ঘাতকদের মাঝে দেশপ্রেম ছিলোনা বলেন,৭৫এর ১৫ আগষ্টে তাদের নির্মমতার শিকার ছিলো বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা। তাদের নির্মমতার বলি ছিলো শিশু রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্যতম অপরাধ করেছে। নিষ্ঠুর এ হত্যাকান্ড শুধু রাসেলের জীবনকেই কেড়ে নেয়নি, সেই সাথে ধ্বংস করেছে তাঁর সকল অবিকশিত সম্ভাবনা। রাসেল বেঁচে থাকলে তিনিও হতেন জাতির পিতার মতো বিশ্ব শান্তি বিশ্বমানবতার প্রতীক।
বাংলাদেশ সময়: ৭:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||