বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিসভা

সাজেদুর রহমান সাজ্জাদ

২৯ অক্টোবর ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিসভা

আসন্ন সম্মেলনকে ঘিরে প্রস্তুতিসভা করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ অডিটরিয়ামে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকসুত্রে জানা গেছে, নাটোর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনার পর দ্রুততম সময়ে সম্মেলনের মাধ্যমে জেলার অন্য উপজেলা আওয়ামী লীগের কমিটি পুনঃগঠন হলেও গুরুদাসপুরে দুদফা সম্ভাব্য তারিখ ঘোষিতহলেও সম্মেলন করা সম্ভব হয়নি। চলতি মাসের মাঝামাঝি সময়ে সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সভা করেছে উপজেলা আ.লীগ।

পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের সঞ্চালনায় ও উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.আনিসুর রহমানের সভাপতিত্বের প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন,আব্দুল বারী,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব,সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক,মোস্তাফিজুর রহমান,আলাউদ্দিন ভুট্টো,আলমগীর হোসেন শেখ,রবিউল করিম ফকির।

এসময় বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতা-কর্মি উপস্থিত ছিলেন। এর আগে জাতীয়,দলীয় পতাকা উত্তোলন,জাতীর জনকের প্রতিকৃতিরতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথি জেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আসন্ন সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৬:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com