মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

মানবিক আবেদন

শিশু শিক্ষার্থী সাফা’র বাঁচার আকুতি

সাজেদুর রহমান সাজ্জাদ

১১ জুন ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

শিশু শিক্ষার্থী সাফা’র বাঁচার আকুতি

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শিশু শিক্ষার্থী সাফা (১০) । ভুগছেন বিরল রোগে। অর্থাভাবে গরিব পিতার পক্ষে চিকিৎসার ব্যায় বহন করা সম্ভব হচ্ছে না। প্রহর গুনছেন মৃত্যুর। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সিটিটিউট,ঢাকা (ওয়ার্ড নম্বর ৪,বেড নম্বর ২৪) চলমান চিকিৎসা ব্যয় বহন করা গরিব পিতার পক্ষে সম্ভব হয়নি। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী মেডিকেলের চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে বাসায় মৃত্যুর প্রহর গুনছে সাফা।

শিশু শিক্ষার্থী সাফা

 

পরিবারসুত্রে জানা গেছে,নাটোর জেলার গুরুদাসপুর পৌরসদরের ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (গেজেট নম্বর ১২০৩) এর নাতনী সাফা। পিতা হাসিবুল হাসানের বড় মেয়ে। তার আরও দুটি পুত্র সন্তান রয়েছে। ইতিমধ্যে সাফার নিঃস্পাপ মুখের দিকে চেয়ে চিকিৎসা ব্যয় করে পিতা তার সহায় সম্পদ শেষ করেছেন। অবশিষ্ট ৩ শতক জায়গা বিক্রির আহব্বান করেছেন।
সম্প্রতি রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছিলো সাফার। সেখানে চিকিৎসা করানোর মতো অবস্থাও তার পিতার না থাকায় বর্তমানে বাসায় মৃত্যুর প্রহর গুনছে।

সাফার পিতা হাসিবুল হাসান জানান,তার মেয়ে ৭ মাস ধরে অসুস্থ্য। ৫ মাস ধরে কথা ও স্বাভাবিক আহার বন্ধ। টিউবের মাধ্যমে নাক দিয়ে তরল খাবার খাওয়ানো হচ্ছে। বর্তমানে তার জিহবা সামনের দিকে বের হয়ে এসেছে। ভেতরে প্রবেশ করছে না। তিনি মেয়েকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন। সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখা সঞ্চয়ী হিসাব নম্বর ৪৯০৬৪০১০১১৩৮৬। নগদ নম্বর ০১৮১৮৫৯২০৮৩।
সাফা পৌর সদরের গুরুদাসপুর রোকেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ১১ জুন ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com