বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

‘স্মার্ট বাংলাদেশ জন্য দরকার স্মার্ট নাগরিক’-ডিসি নাটোর

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ

২২ মে ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

‘স্মার্ট বাংলাদেশ জন্য দরকার স্মার্ট নাগরিক’-ডিসি নাটোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ট বাংলাদেশের ৪টি ভিক্তির একটি নাগরিকদের স্মার্ট হতে হবে। স্মার্ট নাগরিকরা বদলে যাওয়া স্মার্ট ভুমি সেবার অনলাইনে যুক্ত হয়ে ঘরে বসেই খাজনা পরিশোধসহ হয়রানীমুক্ত সবধরনের সেবা পেতে পারবেন। এরজন্য আধুনিক ভুমিসেবা ব্যবস্থার সকল সুবিধা নিতে নাগরিকদের স্মার্ট হবার আহবান জানান নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া। তিনি নাটোরের গুরুদাসপুরে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
জানাগেছে,গুরুদাসপুর উপজেলা ভুমি অফিসের আয়োজনে সোমবার(২২ মে)বিকাল সাড়ে ৩ টায় ভূমি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হয়রানী ও দালালমুক্ত সেবা পেতে নাগরিকদের আধুনিক সেবা নিশ্চিত করতেই সপ্তাহব্যাপী (২২ মে থেকে ২৮ মে)এ কার্যক্রমে উপজেলার নাগরিকরা ভুমি সংক্রান্ত বিষয়ে এ সেবা নিতে পারবেন।

উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে ভুমি অফিস চত্তরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন শেষে ভূমি সংক্রান্ত বিয়য়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়।সহকারী কমিশনার(ভুমি)মেহেদী হাসান শাকিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল করিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি,সাংবাদিক এম এম আলী আক্কাছ,আনিসুর রহমান প্রমুখ।

সহকারী কমিশনার(ভুমি)মেহেদী হাসান শাকিল জানান,ভুমিসেবা পেতে গ্রাহকদের হয়রানী বন্ধ,দালালমুক্ত সেবা,ভূমি অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি,ঘরে বসে অনলািইনে খাজনা প্রদান,ই-নামজারিসহ নানা বিষয়ে প্রচারণা চলবে সপ্তাহজুড়ে ।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com