বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

প্রভাবশালী প্রতিপক্ষের চাপে ভিটে হারা প্রতিবন্ধি পরিবার

সাজেদুর রহমান সাজ্জাদ

১১ জুন ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

প্রভাবশালী প্রতিপক্ষের চাপে ভিটে হারা প্রতিবন্ধি পরিবার

ভ্যান চালিয়ে কষ্টার্জিত টাকায় ৫.০৩ শতাংশ ভিটে মাটি কিনেছিলেন শারীরিক প্রতিবন্ধি আব্দুর রাজ্জাক (৪৮)। সেখানে মাথা গোঁজার ঠাঁই গড়তে চেয়েছিলেন কিন্তু স্থানীয় প্রভাবশালী আব্দুল মুন্নাফের বাঁধা ও সশস্ত্র অবস্থানে সেই ভিটা ছাড়া ভুক্তভোগি পরিবার। বাধ্য হয়ে স্বপরিবারে অন্যের বাড়িতে অবস্থান নিয়ে মানবেতর জীবন কাটাছে ওই হতদরিদ্র পরিবারের।

এঘটনায় প্রভাবশালী আব্দুল মুন্নাফ আলী,সালাম,জলিল ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন আব্দুর রাজ্জাক। মুন্নাফ গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ আলীর ছেলে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে। সম্প্রতি এক শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগও রয়েছে অভিযুক্ত আব্দুল মুন্নাফের বিরুদ্ধে।

এদিকে মাথাগোঁজার ঠাঁই বসত ভিটার জায়গা দখল পেতে রোববার (১১জুন) সকাল ১১টার দিকে ওই ভিটায় সাংবাদিক সম্মেলন করেছেন হত-দরিদ্র প্রতিবন্ধি আব্দুর রাজ্জাক। সম্মেলনে আব্দুর রাজ্জাকের বৃদ্ধ মা রাবেয়া বেওয়া (৮৫), স্ত্রী জয়গন বেগম,ফুফু মজিরন বেগম উপস্থিত ছিলেন। মূলত আব্দুর রাজ্জাকের ভ্যান চালিত আয়েই চলে তার ৫ সদস্যের পরিবার।

আব্দুর রাজ্জাক কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, ভ্যান চালিয়ে জমানো টাকায় দেড় মাস আগে একই গ্রামের মনিরুল ইসলামের কাছ থেকে চলনানলী মৌজার আরএস ৮৫ এবং প্রস্তাবিত ১২৯৪ নম্বর খতিয়ানভুক্ত ১৮৩৭ ও ১৮৩৯ নম্বর দাগের ৫.০৩ শতাংশ জমি কিনেছেন। সে ভিটায় শনিবার সকালে টিনের ঘর নির্মাণ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রভাবশালী মুন্নাফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ভিটায় অবস্থান,প্রাণনাশের হুমকি ও ঘর নির্মাণে বাধা সৃষ্টি করে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অন্যের বাড়িতে বাস করছেন। অথচ কেনা ভিটায় ফিরতে পারছেন না তিনি। তিনি ন্যায় বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে মুন্নাফ আলী বলেন, ওই ভিটা তিনি প্রায় ৫০ বছর ধরে ভোগ-দখল করছেন। হঠাৎ করেই আব্দুর রাজ্জাক নিজের দাবি করে ঘর নির্মাণ করতে চাচ্ছিলেন। তাই তিনি আব্দুর রাজ্জাককে নিষেধ করেছেন মাত্র।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক রাজিব আলী জানান, প্রতিবন্ধি আব্দুর রাজ্জাকের অভিযোগ ও জমি সংক্রান্ত কাগজ-পত্রাদী তদন্ত করছেন তিনি। ন্যায় বিচারের স্বার্থে বিষয়টি গভিরভাবে পর্যালোচনা করে দেখা হচ্ছে।

ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, প্রতিবন্ধি আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার হতদরিদ্র,প্রভাবশালী মুন্নাফ আলীকে ওই জমির দখল ছেড়ে দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com