বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

আবু হেনা রনির বন্ধুদের মারপিট ও গাড়ি ভাংচুর ঘটনায় গ্রেপ্তার ১

সাজেদুর রহমান সাজ্জাদ

০১ জুলাই ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

আবু হেনা রনির বন্ধুদের মারপিট ও গাড়ি ভাংচুর ঘটনায় গ্রেপ্তার ১

মিরাক্কেল বিজয়ী আবু হেনা রনির সাথে প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসে মারপিটের শিকার হয়েছেন তার দুই বন্ধু। ভাংচুর করা হয়েছে তাদের গাড়ির কাঁচ। শুক্রবার রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় আনন্দ সিনেপ্লেক্সর সামনে ওই ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহা.মনোয়ারুজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
হামলা আহত আবু হেনা রনির দুই বন্ধুর নাম তহুরুল ইসলাম (৩৬) ও রাজু আহম্মেদ (৩৫)। তাদের বাড়ি পাশর্^বর্তী সিংড়া উপজেলার বিলদহর গ্রামে।
এঘটনায় আবু হেনা রনির বন্ধু তহুরুল ইসলাম বাদি হয়ে গুরুদাসপুর পৌরসদরের গারিষাপাড়া মহল্লার চাতাল ব্যবসায়ী মো. ছাবলু মোল্লাসহ চারজনকে অভিযুক্ত করে রাত সাড়ে ১০টার দিকে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
অভিনেতা আবু হেনা রনি জানান, সিনেমা দেখতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে আনন্দ সিনেপ্লেক্সে এসেছিলেন তিনিসহ তার চার বন্ধু। সিনেমা হলের পাশেই তাদের প্রাইভেটকারটি রাখাছিল। মূলত গাড়ি পার্কিং নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ছাবলু মোল্লার সাথে তাদের বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে ছাবলু মোল্লা লোকজন নিয়ে তার দুই বন্ধুর ওপর হামলা চালান। এতে দুই বন্ধু আহত হন। ভেঙ্গে ফেলা হয় গাড়ির সামনের এবং পেছনের কাঁচ (ঢাকা মেট্রো-গ ১৩৯৭২৪)। এসময় দুই বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি।

অভিযুক্ত চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা মোবাইল ফোনে বলেন, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি আনন্দ সিনেপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। সিনেপ্লেক্সের পাশেই সড়কের ওপর ছিলেন রনি ও তার বন্ধুরা। হর্ণ দেওয়ার কারণে আবু হেনা রনি’র বন্ধুদের মধ্যে একজন তাকে গালাগালি করলে বাকবিতন্ডা শুরু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০১ জুলাই ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com