বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

আমরা ৯৩ ব্যাচের মিলন মেলা ও চলনবিল ভ্রমনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সাজেদুর রহমান সাজ্জাদ

২১ জুলাই ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

আমরা ৯৩ ব্যাচের মিলন মেলা ও চলনবিল ভ্রমনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য সারাদেশের এসএসসি ১৯৯৩ ব্যাচ(আমরা ৯৩)এর মিলন মেলা ও চলনবিল ভ্রমনের আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় নাটোরের গুরুদাসপুরের চলনবিলের প্রাণকেন্দ্র্র বিলসা স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্টিত হয়।


আয়োজকসুত্রে জানা গেছে আসন্ন বন্ধু মিলন মেলায় অংশ গ্রহণকারী বন্ধুদের নিয়ে দিনভর দেশের ঐতিহ্যবাহী অন্যতম ভ্রমন ও পর্যটনকেন্দ্র চলনবিলের গুরুত্বপুর্ন স্থানসমুহ পরিদর্শন নৌবিহারসহ নানা আয়োজন শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রস্তুতিসভায় গুরুদাসপুর সরকারী পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠুর সভাপতিত্বে সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালনের উপস্থাপনায় অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন গুরুদাসপুর উপজেলা শাখার এডমিন মিজানুর রহমান শাহাদৎ।

প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক শিক্ষাবিদ-সাংবাদিক সাজেদুর রহমান সাজ্জাদ,জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম,আতিক সরদার,প্রধান শিক্ষক ইউসুফ আলী,রফিকুল ইসলাম ও প্রভাষক আবুল কালাম আজাদ,আলমগীর হোসেন বিএসসি,শিক্ষক সুলতানুল আরেফিন ও শহিদুল ইসলাম,ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রমুখ।

আয়োজন সফল,সুন্দর,সার্থক করতে গুরুদাসপুরের’৯৩ বন্ধুদের আন্তরিক ও সক্রিয় সহযোগীতার আহবান জানানো হয়।এছাড়াও সারাদেশ থেকে আগত বন্ধুদের অভ্যার্থনা,থাকা-খাওয়ার ব্যবস্থা,খাবার তালিকা,রেজিষ্ট্রেশান,স্থাননির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গৃহীত সিধান্তসমুহ অনুমোদিত হয়।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৯:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com