বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

হরতাল নৈরাজ্য রুখতে মহাসড়ক পাহারায় এমপি প্রার্থী আনোয়ার

গুরুদাসপুর বার্তা ডেস্ক

০৯ নভেম্বর ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

হরতাল নৈরাজ্য রুখতে মহাসড়ক পাহারায় এমপি প্রার্থী আনোয়ার

বিএনপি-শরিকদলের ডাকা হরতাল অবরোধের নামে নৈরাজ্য রুখে দিতে নাটোরের বনপাড়া-হাটিকুরুল মহাসড়কের বিস্তৃর্ন অংশে মোটর সাইকেল শোভাযাত্রা ও অবস্থান নিয়েছে নাটোর-৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৫ টায় শুরু হওয়া কর্মসুচীতে লগি-বৈঠা নিয়ে চার শতাধীক নেতা-কর্মী অংশ নেন।
আয়োজক ও নেতা-কর্মিদের সাথে কথা বলে জানা গেছে,হরতাল-অবরোধের নামে সারাদেশে আগুন,সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। মহাসড়কে হরতাল উপেক্ষা করে যারা যানবাহন চালাচ্ছেন তাদের বাহন যেন ভাংচুর,অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য মহাসড়কে আওয়ামীলীগের তারা অবস্থান নিয়েছেন। এসময় নেতা কর্মিদের হরতাল বিরোধী শ্লোগান দিতেও দেখা গেছে।
মোটর সাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসুচীতে নেতৃত্ব দেয়া গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বলেন,হরতালের নামে বিএনপি ও শরীকদলের নাশকতা নৈরাজ্য ঠেকাতে ভোর থেকে তিনি নেতা-কর্মি নিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা শান্তি ও উন্নয়নে বিশ্বাস করেন। তিনি প্রধানমন্ত্রীর শান্তি ও উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে কাজ করে চলেছেন।

আনোয়ার আরো জানান,তিনি তরুন,পরিচ্ছন এবং কর্মীবান্ধব নেতা। জনপ্রিয় ও দলের নিবেদিতপ্রাণ কর্মির মুল্যায়নে তাকেই আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দেবেন। তারুন্য নির্ভর আধুনিক স্মার্ট যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ গুরুদাসপুর-বড়াইগ্রাম গড়তে তিনি দলীয় মনোনয়ন চান।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com