সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরের ৬টি ইউনিয়ন ও পৌরসভায়

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

সাজেদুর রহমান সাজ্জাদ

১২ ফেব্রুয়ারি ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নাটোরের গুরুদাসপুরে দুই দিন ব্যাপী আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। রবিবার একযোগে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ওই প্রতিযোগীতা শুরু হয়। প্রথম দিন ক্রিড়া ও পরদিন সোমবার ছিলো সমাপনি ও পুরস্কার বিতরন।


জানাগেছে, সোমবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মো.জোনাব আলী।

পরদিন সহকারী শিক্ষা অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরন করেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার। এসময় ওয়ার্ড কাউন্সিলরফরিদুল ইসলাম, রির্পোটার্স ক্লাবের সভাপতি শিক্ষাবিদ সাজেদুর রহমান সাজ্জাদ,ভেন্যু প্রধান ও খলিফা পাড়া স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ পৌরসদরের ১০টি বিদ্যালয়ের বাছাইকৃত প্রতিযোগী,শিক্ষক,অভিভাবক,সুধীজন,সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তেব্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ারা হোসেন বলেন,‘আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ নির্মানে ভুমিকা রাখবে। তাদের মাধ্যমেই জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটার বাংলাদেশ আরও বিকশিত হবে। তার জন্য প্রতিটি শিশুকে সুশিক্ষা ও প্রযুক্তির জ্ঞানার্জন করতে হবে। শিশুদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তিতে পরিনত করতে শিক্ষক অভিভাবকদের আরও মনোযোগী হতে হবে।’

প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ক ও খ বিভাগে বিভক্ত হয়ে ২২টি বিষয়ে অংশ গ্রহন করে। প্রতিটি বিষয়ের বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তবে প্রথমস্থান লাভকারী উপজেলা পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পাবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com