বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে বাড়িঘর ভাংচুর ও জমি দখলের অভিযোগ

সাজেদুর রহমান সাজ্জাদ

২২ জুন ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

গুরুদাসপুরে বাড়িঘর ভাংচুর ও জমি দখলের অভিযোগ

নাটোরের গুরুদাসপুর উপজেলার খাঁকড়াদহে জোরপুর্বক বাড়িঘড় ভাংচুর শেষে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আবেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী রাসেল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রাসেল খাকড়াদহ গ্রামের মৃত রেফাতুল্লাহ মন্ডলের ছেলে। অভিযুক্তরাও একই গ্রামের বাসিন্দা ও আত্মীয়।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, খাঁকড়াদহ মৌজার ২৪১২ নম্বর দাগের পৌনে ৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী আবেদ আলী,আকবর আলী,ইয়াকুব আলীসহ অন্যদের সাথে রাসেল ইসলামের বিরোধ চলে আসছিলো। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২০ জুন) অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বিরোধপুর্ন জমির ঘরের টিনের চালা খুলে নিয়ে জমি দখল নেয়।

ভুক্তভোগী রাসেল জানান,পৈত্রিকসুত্রে পাওয়া ওই জমিতে তিনি ২০ বছর ধরে বসবাস করছেন। এনিয়ে বেশ ক’বার গ্রাম্য শালিশ ও থানা-পুলিশে অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। পতিপক্ষরা এলাকার প্রভাবশালী হওয়ার কারনে তিনি ন্যায় বিচার পাননি।
তিনি আরো জানান,অন্য একটি দাগে সমপরিমান জমি দিয়ে মৌখিক সমাধান হলেও প্রতিপক্ষরা সেটিরও দখল ছাড়ছেন না।

প্রতিপক্ষ আবু বক্কার জানান, তাদের জমির সাথে রাসেলের জমি বিনিময় করা হয়েছে। রাসেল জমি দখল ধরে রাখতে না পারলে আমাদের করার কিছু নাই। অপরদিকে আবেদ আলী জানান, রাসেলের প্রাপ্য জায়গা তার দখলেই রয়েছে। আমরা তার জমি দখলে নেইনি।
প্রতিবেশী জয়নাল আবেদীন,আব্দুর রশিদ ও সাবেক ইউপি সদস্য বকুল মিয়াসহ এলাকাবাসী জানান,অভিযোগকারী রাসেল ও অভিযুক্তরা আত্বিয়। মুলত আবেদ আলী ও আবু বক্কার রাসেলের জায়গা জোর করে দখলে রেখেছে।

গুরুদাসপুর থানার উপসহকারী পরিদর্শক (এস আই) আবু জাফর জানান,অভিযোগকারী রাসেল ৯৯৯ এ কল করে তাঁর সমস্যার কথা জানালে আমরা সেখানে গিয়ে তার সত্যতা পেয়েছি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান,জমি সংক্রান্ত বিষয়টির সমাধানের জন্য উভয়পক্ষকে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৩:৫১ অপরাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com