বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে অভিযোগ প্রত্যাহার করে সংবাদ সম্মেলন

সাজেদুর রহমান সাজ্জাদ

২২ অক্টোবর ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

গুরুদাসপুরে অভিযোগ প্রত্যাহার করে সংবাদ সম্মেলন

পানি উন্নয়ন বোর্ডের বাঁধের জায়গা আংশিক দখল করে ঘর নির্মানের ফলে চলাচলের রাস্তা সংকচিত হয়। রাস্তা উন্মুক্তের দাবী জানিয়ে বিভিন্ন দফতরে অভিযোগ করেন নাটোরের গুরুদাসপুর পৌরসদরের খলিফা পাড়া মহল্লার বেশ কজন ভুক্তভোগী। স্থানীয়দের মধ্যস্থতায় সমস্যার সমাধান হলে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ প্রত্যাহারের ঘোষনা দেন তারা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজক সুত্রে জানা গেছে, গেল সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে খলিফাপাড়া মহল্লার ফারুক মোল্লা ও রশিদ সরদার পানি উন্নয়ন বোর্ডের বাঁধের যাতায়াতের রাস্তার মুখে ঘর নির্মানের ফলে কিছু মানুষের যাতায়াতের সামান্য সমস্যার সম্মুখিন হয়। এমন বিষয়ে প্রতিকার পেতে তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন। সম্প্রতি পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমানের মধ্যাস্থতায় সমস্যার শান্তিপুর্ন সমাধানে ওই অভিযোগ প্রত্যাহারের ঘোষনা দেন অভিযোগকারী মো. জয়নাল মুন্সি, জসিম মুন্সি, জাকির মুন্সি।

সংবাদ সম্মেলনে অভিযোগ প্রত্যাহারকারীদের পক্ষে লিখিত বক্তব্য দেন কুদ্দুস মুন্সির ছেলে জয়নাল মুন্সি। তিনি জানান, তারা প্রতিবেশী খলিল মোল্লা, ইসলাম মোল্লা, ফারুক মোল্লা, রশিদ সরদারসহ বেশ ক’জনের নামে অভিযোগ করলেও সমস্যার সমাধান হওয়াতে ওই অভিযোগ প্রত্যাহার করছেন। এসময় অভিযোগকারী,অভিযুক্তরা ছাড়াও আত্তাব সরদার, খিজির প্রামানিক, জলিল সরদার, রিজভি আহম্মেদ রাকিব, মোতাহার হোসেন, সকির মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ফারুক মোল্লা বলেন, সাবেক পৌর মেয়র মশিউর রহমানের মধ্যাস্থতায় তারা অস্থায়ী ঘর সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে দিয়েছেন। অভিযোগকারীগন তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। এতে শান্তিপুর্ন সমাধান হয়েছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, পাউবি’র বাঁধের জায়গায় ব্যাক্তিগত স্থাপনা তৈরীর সুযোগ নেই। কেউ স্ব-উদ্যোগে স্থাপনা সরিয়ে নিলে ভালো। না হলে স্থাপনা উচ্ছেদে নোটিশ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।#

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৯:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com