বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ

সাজেদুর রহমান সাজ্জাদ

১৬ জানুয়ারি ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

গুরুদাসপুরে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ

নাটোরের গুরুদাসপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
সুত্র জানায়,উপজেলার ৭০০ জন কৃষকদের বিনামুল্যে ২ কেজি বোরো উচ্চ ফলনশীল ধান বীজ ও ৪০০ জন কৃষককে ৭ প্রকার (মিষ্টি কুমড়া,মুলা,সিম,পালং-লাল শাক,টমেটো,বেগুন) সবজি বীজ প্রদান করা হয়।
এসময় কৃষি কর্মকর্তা হারুনর রশিদ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী কৃষান-কৃষানী উপস্থিত ছিলেন।
কৃষকরা জানান আরো অন্তত ১৫ দিন আগে বীজগুলো পেলে তাদের বেশি উপকার হতো বলে । তারা প্রতিটি ইউনিয়ন সদরে প্রনোদনার উপকরনগুলো বিতরন হলে তাদের সময়,শ্রম ও অর্থ সাশ্রয় হতো বলেও জানান। কৃষকরা আগামীতে বীজের পাশাপাশি রাসায়নিক সারের বরাদ্দের জন্য কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষন করেন।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৮:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com