মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

সরকারী পুকুরগর্ভে গ্রামীণ সড়ক সহস্রাধীক গ্রামবাসীর দুর্ভোগ চরমে

সাজেদুর রহমান সাজ্জাদ

৩০ মার্চ ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

সরকারী পুকুরগর্ভে গ্রামীণ সড়ক সহস্রাধীক গ্রামবাসীর দুর্ভোগ চরমে

সহস্রাধীক গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি সরকারী পুকুরপাড় হয়ে গ্রামের অভ্যান্তরে প্রবেশ করেছে। কিন্তু নানা অব্যবস্থাপনায় ও পুকুর সংস্কারের অভাবে সেই রাস্তাটি পুকুরে ধ্বসে পরেছে। গ্রামবাসী নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে বাঁশের সাকো তৈরী করে চলাচল করলেও যান চলাচল ও শিশুদের স্কুলে যেতে হচ্ছে ঝুকি নিয়ে। রাস্তার অভাবে লাশ কবরে নিতে হচ্ছে ৫ কি.মি পথ ঘুরে। পুকুরপাড় ধ্বসে ফাটল ধরেছে মসজিদে,হেলে পরেছে বৈদ্যুতিক খুটি। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

এমন দুর্ভোগ-দুর্দোশার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকৃষ্ঠ করতে দুক্তোভোগী গ্রামের ৩ শতাধীক নারী পুরুষ পুকুর পাড়ে দাড়িয়ে মানববন্ধন করেছে। গত শনিবার(২৯ মে)ইফতার পুর্বমুহুর্তে নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাবনবন্ধনে গ্রামবাসীরা পক্ষে বক্তব্যে-মাহমুদুল হাসান,আব্দুল হালিম,সামসুল হক,ইমান আলী দুদু জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই সরকারী পুকুরের আয়তন ২.৭৫ একর হলেও চারপাশ ভেঙ্গে বর্তমান আয়তন বেড়ে প্রায় দ্বিগুনের কাছাকাছি। এতে পুকুরগর্ভে বিলীন হয়েছে ব্যাক্তিগত সম্পত্তি,বসতভিটা,রাস্তা,গাছপালা। সরকারী পুকুর হলেও লীজ গ্রহীতা গ্রামবাসীদের গোসল,কাপড় ধৌত এমনকি হাঁসও পানিতে নামতে দেন না। সব মিলিয়ে ওই পুকুর এখন গ্রামবাসীর গলার কাঁটা। তারা পুকুরটির সাবেক আয়তনে ফিরিয়ে আনা,পাড় বাঁধাই,রাস্তা পুনঃনির্মানের দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফাহমিদা আফরোজ জানান সরোজমিন পুর্বক দ্রুততম সময়ে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১:০৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com