নাটোরের গুরুদাসপুরে হত্যাচেষ্টা মামলা করায় বিপাকে এক পরিবার। অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে মামলা প্রত্যাহার করা না হলে ঘরবাড়ি পুড়িয়ে গ্রামছাড়া করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রিনা রানী ঘোষ বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
![]()
অভিযোগসুত্র ও ভুক্তোভোগী পরিবার জানান,গত বছরের ১৯ ডিসেম্বর পুর্ববিরোধে উপজেলার নাজিরপুর দুধগাড়ী এলাকার খগেন ঘোষ,বকুল ঘোষ,রতন ঘোষ,মুকুল ঘোষসহ বেশ ক’জন মিলে একই এলাকার পল্লব ঘোষ ও তার স্ত্রী রিতা রানী ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী কুপিয়ে যখম করে। ওই ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা (নম্বর ০৯) দায়ের হলে আসামীরা আটক হন।
এরপর জামিনে মুক্ত হয়ে রবিবার (৬ এপ্রিল) রাতে বাদী পল্লব ঘোষকে মামলা তুলে নিতে বলে। অন্যথায় খুনসহ ঘরবাড়ি পুড়িয়ে গ্রামছাড়া করার হুমকি দেন বলে অভিযোগে বাদীর পবিরারের।
এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে রবিবার (৬ এপ্রিল) রিনা রানী ঘোষ বাদী হয়ে অভিযুক্ত খগেন ঘোষ,বকুল ঘোষ,রতন ঘোষসহ ৬জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন।
রিনা রানী ঘোষ জানান,অভিযুক্তরা এলাকার প্রভাবশালী ও চিহ্নিত সন্ত্রাসী। ন্যায়বিচার চেয়ে মামলা করায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তরা মামলা প্রত্যাহার না করা হলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
অভিযুক্ত খগেন ঘোষ মুঠোফোনে জানান,তাদের জড়িয়ে বাড়িঘর জ¦ালিয়ে ভিটেছাড়া করা বা প্রাণ নাশের হুমকি যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিক্তিহীন। এমন কোন ঘটনা ঘটেনি। বরং বাদীর পরিবারের দ্বারাই তারা একের পর এক মিথ্যা ও হয়রানীমুলক মামলা শিকার।
এব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ৯:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||