মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে বাল্যবিয়েতে বাধা দিয়ে হলেন অপহরণ মামলার আসামী

স্টাফ রিপোর্টার..

২২ এপ্রিল ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

গুরুদাসপুরে বাল্যবিয়েতে বাধা দিয়ে হলেন অপহরণ মামলার আসামী

“গ্রামের অপ্রাপ্ত বয়স্ক মাধ্যমিক পড়ুয়া দুই প্রতিবেশীর ছেলেমেয়ের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সুত্রধরে নাবালিকা কন্যাশিশু বিয়ের দাবীতে প্রতিবেশী প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। বিষয়টি এক প্রতিবেশীর নজরে এলে তিনি ওই কন্যা শিশুর বাবাকে অপ্রাপ্ত বয়স্ক শিশুকে বিয়ে দিতে নিষেধ করেন এবং মেয়েকে বাসায় ফিরিয়ে নেয়ার কথা বলে হয়েছেন অপহরণ মামলার আসামী। ওই কন্যা শিশুর বাবার ভাড়া করা জায়গায় ভুক্তভোগীর ব্রয়লার মুরগীর খামার থাকায় প্রাণনাশসহ দেয়া হচ্ছে খামার পুড়িয়ে দেয়ার হুমকিও।”

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বেড়গঙ্গারামপুরে এমন ঘটনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হেলাল আলী মঙ্গলবার(২২এপ্রিল)দুপুরে নাজিরপুর ব্রীজ সংলগ্ন একটি বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়েছেন। এ বিষয়ে তিনি গেল শুক্রবার গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দেয়ার কথাও জানান।

অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, বেগঙ্গারামপুরে মানিক প্রামানিকের ছেলে মো. আব্দুল্লাহ (১৮) সাথে প্রতিবেশী এক কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার প্রেমিকা স্ত্রী দাবিতে প্রেমিকার বাড়িতে অবস্থান নেন। প্রেমিকের চাচাতো ভাই ও প্রতিবেশী হেলাল আলী মেয়েকে বুঝিয়ে তার বাবার সাথে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু মেয়ের বাবা তার মেয়েকে অজ্ঞাতস্থানে লুকিয়ে রেখে পরদিন ১৭ই এপ্রিল হেলাল আলীর বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে।

এ বিষয়ে কণ্যাশিশুর চাচা ফরিদুল ইসলাম বলেন, তাঁর ভাতিজী অভিযুক্ত মানিক প্রামানিকের বাসায় অবস্থান করছিলেন বিষয়টি জেনে মেয়েকে ফিরিয়ে দিতে বলেন। তারা মেয়েকে ফিরিয়ে না দিয়ে তিনদিন সময়ক্ষেপন করে উল্টো তাদের নামে থানায় অভিযোগ দেন। মেয়েকে ফিরে পেতে তারা মামলা দিতে বাধ্য হয়েছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com