মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে সংঘাতমুক্ত শান্তি ও সম্প্রীতির দেশ গড়তে পিএফজি’র সভা

সাজেদুর রহমান সাজ্জাদ

২২ জুলাই ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

গুরুদাসপুরে সংঘাতমুক্ত শান্তি ও সম্প্রীতির দেশ গড়তে পিএফজি’র সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে হাঙ্গার প্রজেক্টের ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাততের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ আব্দুস সামাদ।


পিএফজি’র অ্যাম্বাসেডর মজিবুর রহমান মজনুর সঞ্চালনা ও শিক্ষাবীদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন-প্রজেক্টের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর লুবনা, এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর মো.রোকনুজ্জামান, কো-অর্ডিনেটর একরামুুল হক খোকন।
সভায় বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর রোকসানা আক্তার লিপি, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, গুরুদাসপুর বার্তা’র সম্পাদক সাজেদুর রহমান প্রমূখ।
সভায় আগামী তিনমাসের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা, লিফলেট বিতরন, পথনাটকসহ সংঘাত নিরসনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com