সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

মুচলেকায় ৫০ জন মুক্ত

খোলা ট্রাকে ডিজে পার্টি গুরুদাসপুরে ৫৭ কিশোর আটক

সাজেদুর রহমান সাজ্জাদ

০১ আগস্ট ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

খোলা ট্রাকে ডিজে পার্টি গুরুদাসপুরে ৫৭ কিশোর আটক

খোলা ট্রাকে গাদাগাদি করে উদ্দাম নাচ, বক্সে বাজছিলো উচ্চ শব্দের গান, সড়ক দাপিয়ে চলছিলো ডিজে পার্টি। ছোট পোষাক আর কুরুচিপুর্ন অঙ্গভঙ্গি কিশোর ছেলেদের দৃষ্টিকটু ডিজে আনন্দে পর্যটক ও এলাকাবাসী অতিষ্ট। খোলা ট্রাকে ঝুঁকিপূর্ণ নাচানাচি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর আটক হন ৫৭ কিশোর। শুক্রবার (১আগষ্ঠ)সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা পাশর্^বর্তী বড়াইগ্রামের ধানাইদহ গ্রামের বাসিন্দা।
জানা যায়, একটি মিনিট্রাকে উচ্চশব্দে গান বাজিয়ে ধানাইদহ থেকে গুরুদাসপুরের পর্যটনকেন্দ্র বিলসায় চলনবিলের সৌন্দর্য উপভোগে যাচ্ছিল ওই কিশোররা। এসময় খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনাবাহিনী তাদের গতিরোধ করে। তল্লাসি চালিয়ে ওই কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার বিদেশী মদ (ভটকা),৪০ প্যাকেট সিগারেট, ৩শ’ গ্রাম গাজা, গাজা সেবনের বিভিন্ন উপকর উদ্ধার করা হয়। সেনাবাহিনী তাদের আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে।
খুবজীপুর এম হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন বলেন,বর্ষার ক’মাস চলনবিলের বিলশা পয়েন্টে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে ওঠে। কিন্তু কিশোরদের উচ্চশব্দে গান-বাজনার তালে উদ্দাম নৃত্য, লাফঝাঁপ, চিৎকার-চেঁচামেচি, মেয়েদের দেখলে বাজে মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গিতে বিনোদন প্রেমীরা বিরক্ত ক্ষুব্ধ স্থানীয়রা।
খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুর ইসলাম দোলন বলেন, কিশোররা বিনোদনের নামে যা করছে তা সম্পূর্ণ অপসংস্কৃতির উৎসব। অপসংস্কৃতি থেকে এ প্রজন্মকে দূরে রাখতে হবে। এগুলো বন্ধে সামাজিকভাবেও এগিয়ে আসা উচিত। বিলসা পর্যটন কেন্দ্রে প্রশাসনের নজরদারী বাড়ানোর অনুরোধ জানান তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫০ জন কিশোরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৭:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com