সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

সাজেদুর রহমান সাজ্জাদ

২৬ জানুয়ারি ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

গুরুদাসপুরে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা প্রশাসনের প্রস্ততি ও পরিবেশ নিয়ে নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুদািসপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় নির্বাচনে প্রস্তুতি,আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি, প্রশাসন এবং সাংবাদিকদের দায়িত্ব,কর্তব্য ও নিরাপত্তা নিয়ে হয় আলোচনা হয়।
মতবিনিময় সভায় সিনিয়ন সাংবাদিক আবুল কালাম আজাদ,দিল মোহাম্মদ,আলী আক্কাছ,সাজেদুর রহমান,রাশিদুল ইসলাম,মিজানুর রহমান,আব্দুস সালাম নির্বাচন সংশিষ্ঠ বিভিন্ বিষয়ে প্রমস্তাবনা উপস্থাপন করেন। পাশাপাশি গণভোটের প্রচার,ভুয়া খবর ও গুজব প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফাহমিদা আফরোজ,সহকারি কমিশনার (ভুমি) আসাদুল ইসললাম,অফিসার ইনচাজর্ (ওসি) শফিকুজ্জামান সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার,কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম,মৎস কর্মকর্তা রতন সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, চারস্তরের নিরাপত্তায় গুরুদাসপুরে ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। ৫জন ম্যাজিষ্ট্রেট ২জন এ্যকজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অনিয়ম বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেয়া হয়।
সভায় সাংবাদিক ও কর্মকর্তাগণ একমত পোষন করে জানান, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে একটি শান্তিপূর্ণ,অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘেœ ভোট প্রাদানে প্রশাসন সর্বাত্ত্বক সহযোগীতা প্রদান করবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com