সাহিত্যে ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ডক্টরেট ডিগ্রী লাভকারী প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে গুরুদাসপুরের কয়েকটি ব্যবসায়ী সংগঠন। শনিবার (২ অক্টোবর) রাত ৮ টার দিকে রাতে ব্যবসায়ী বাবু সরকারের গুড়ামিল মিলনায়তনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজক সুত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কবি জয়নাল আবেদীন(রোজ) গত ১৬ সেপ্টেম্বর ভারতের ম্যাজিক বুক অব রেকর্ড্স নামের একটি বেসরকারী গবেষনা প্রতিষ্ঠান থেকে সম্মানসুচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন। সাহিত্য ও মানব সেবার অনন্য অবদানের জন্য তাঁকে ওই সম্মানে ভুষিত করা হয়েছে বলে যানা গেছে। এ কারনে ব্যবসায়ী মহল থেকে চলনবিলের কৃতি সন্তান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
![]()
উপজেলা গুড়া মিল মালিক সমিতির সভাপতি মোঃ বাবু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী,সাংবাদিক আলী আক্কাছ,দিল মোহাম্মদ ও আনিসুর রহমান,চাঁচকৈড় ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ জহির উদ্দিন শাহ, মো. রাজা মিয়া,সেলিম শাহ, আব্দুল মালেক ভুলু প্রমুখ।
যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নাল আবেদীন(রোজ) বলেন,বিদেশে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করছেন তিনি। তার লেখা অন্তত ২০ গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি এক নাগারে সাংবাদিক,কবি ও সামাজিক সংগঠক। বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মীনি শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে তার লেখা প্রবন্ধ দেশ বিদেশে পাঠকপ্রিয়তা পেয়েছে। সংবর্ধনা প্রদানের জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সংবর্ধিত প্রধান অতিথি ড. রোজকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ০২ অক্টোবর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||