বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে চুলা কেনা নিয়ে বিবাদে গৃহবধু হত্যার অভিযোগ

সাজেদুর রহমান সাজ্জাদ

০৮ অক্টোবর ২০২২ ৫:১৮ অপরাহ্ণ

গুরুদাসপুরে চুলা কেনা নিয়ে বিবাদে গৃহবধু হত্যার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে গ্যাসের চুলা কেনা নিয়ে বিবাদে রাত্রী খাতুন (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। শুক্রবার দিনগত রাতে পৌরসদরের খামার চাচকৈড় খোয়াড়পাড়ায় ওই ঘটনা ঘটে। গৃহবধূর বাবা রঞ্জু প্রামাণিক বাদি হয়ে মেয়ের স্বামী ও শাশুড়ির নামে হত্যা মামলা করলে পুলিশ লাশ উদ্ধার ও অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে।
মামলা ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানাগেছে,চার বছর আগে একই মহল্লার নাঈম হোসেনের (২৭) সাথে রঞ্জু প্রামাণিকের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাঈম যৌতুকের জন্য স্ত্রী রাত্রী খাতুনকে নির্যাতন করতো বলে অভিযোগে বলা হয়েছে।

গত শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে রাত্রীর বাসায় আসেন তার মা ফরিদা বেগম। তিনি মেয়ে রাত্রীকে পুরাতন গ্যাসের চুলা বিক্রির সন্ধান দেন। পরে চুলা কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তিতে ওই ঘটনা নিয়ে রাত্রী ও তার মা ফরিদা বেগমের সাথে শাশুড়ি আরবি বেগম (৫০) ও স্বামী নাঈম হোসেন বিবাদে জড়ান।

পরে রাত্রীর মা বাসায় চলে আসলে স্বামী শাশুড়ি মিলে রাত্রীকে বেধরক পিটিয়ে আহত করে। এসময় প্রতিবেশীরা গৃহবধুর চিৎকারের শব্দ শুনতে পান। গৃহবধুর মা রাগ করে বাসায় ফিরলে একপর্যায় রাত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করে স্বামী ও শাশুড়ি। পরে প্রতিবেশীরা রাত্রীর গলায় রশি পেচানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
অভিযুক্ত নাঈম ও তার মা আরবি বেগম বাড়ি থেকে পালিয়ে গেলেও পুলিশ রাতেই তাদের গ্রেফতার করেছে। নাঈম রাত্রী দম্পতির দেড় বছরের একটি সন্তান রয়েছে।
গৃহবধুর মা ফরিদা বেগম বলেন, ‘মেয়ে একটি পুরাতন গ্যাসের চুলা কিনতে চেয়েছিল। আমি তার খবর জানাতে মেয়ের বাড়িতে গেলে জামাই নাঈম ও তার মা ঝগড়া শুরু করলে আমি রাগ করে চলে আসি। রাতে প্রতিবেশিদের কাছে জানতে পারি তারা গভীর রাতে আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে রশিতে ঝুলিয়ে রেখেছে।’

রাত্রীর বাবা রঞ্জু প্রমাণিক বলেন, ‘বিয়ের পর থেকেই জামাই ও তার মা মিলে আমার মেয়েকে যৌতুকসহ কারনে অকারনে নির্যাতন করত। অবশেষে তারা আমার মেয়েকে হত্যা করল। আমি এর কঠিন বিচার দাবি করছি।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘গৃহবধূ রাত্রী খাতুনের বাবা বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করে হত্যা দায়ের করেছে। রাতেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ অক্টোবর ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com