বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে বৃদ্ধের পুরুষাঙ্গ কাটলো প্রবাসীর স্ত্রী!

সাজেদুর রহমান সাজ্জাদ

০৯ অক্টোবর ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

গুরুদাসপুরে বৃদ্ধের পুরুষাঙ্গ কাটলো প্রবাসীর স্ত্রী!

নাটোরের গুরুদাসপুরে জনাব আলী (৬০) নামের এক বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মোল্লা পাড়া (গোডাউন মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, নাজিরপুর মোল্লা পাড়া মহল্লার প্রবাসী জাকির হোসেন গেদনের বাড়িতে দীর্ঘদিন কৃষি শ্রমিকের কাজ করতো বৃদ্ধ জনাব আলী। রোববার সকাল ১০টার দিকে হঠাৎ প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম (৫০)এর বাড়িতে প্রতিবেশীরা চিৎকার শুনতে পান। প্রতিবেশীরা এগিয়ে গিয়ে দেখেন বাড়িতে ওই বৃদ্ধ মাটিতে লুটিয়ে পরছে। পরে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান,ওই রোগীর প্রচুর রক্তক্ষরন হয়েছে। অবস্থার অবনতির কারনে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আহত কৃষক জনাব আলী জানান, আমি প্রবাসীর স্ত্রী নাছিমা বেগমের কাছে ২ হাজার টাকা পেতাম। সেই টাকা দিবে বলে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর কৌশলে বাড়িতে থাকা বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দেয়।

প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম টাকার বিষয় অস্বিকার করে বলেন, জনাব আলী কৌশলে আমার রুমে ঢুকে জড়িয়ে ধরে। আমাকে কুপ্রস্তব দেন। রাজি না হলে বটি দিয়ে আমাকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। এসময় বৃদ্ধের হাতে থাকা ধারালো বটির আঘাতে ঘরের শোকেচের গ্লাস ভেঙ্গে সে রক্তাক্ত হন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে বিষয়টি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ অক্টোবর ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com