বার্তা ডেস্ক..
সারাদেশের ন্যায় সোমবার (১৭ অক্টোবর) নাটোর জেলা পরিষদের ভোটগ্রহন শান্তিপুর্নভাবে শেষ হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে (গুরুদাসপুর) উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো শতভাগ। সাধারণ ওয়ার্ডের দুই প্রার্থীর সমান সংখ্যাক ভোট পরায় লটারির মাধ্যমে জেলা রিটানিং কর্মকর্তা শামিম আহমেদ মেহেদী হাসানকে জয়ী ঘোষণা করেন।
জানা গেছে,২নম্বর ওয়ার্ডের (গুরুদাসপুর) সাধারণ সদস্য পদে ৩ প্রার্থীর মধ্যে মেহেদী হাসান (হাতি) ও নাসিরুজ্জামান নাসির (টিউবওয়েল) সমান সংখ্যক ৩৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী আতিয়ার রহমান বাঁধন (তালা) পেয়েছেন ২৮ ভোট। এ কারনে প্রিজাইডিং অফিসার হারুনর রশীদ কাউকেই বিজয়ী ঘোষনা না করে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামিম আহমেদের কার্যালয়ে পাঠিয়েছিলেন।
![]()
এদিকে চেয়ারম্যান পদে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন (চশমা) প্রতীকে ৫৪৮ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। নুরনবী মৃধা (ঘোড়া) প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন।
সংরক্ষিত আসনে(গুরুদাসপুর,বড়াইগ্রাম,সিংড়া) হুমাইয়ারা জাহান (ফুটবল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
ইভিএম(ইলেকট্রনিক্স ভোটিং মেশিন)পদ্ধতির ওই নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ভোট গ্রহণ করা হয়।
প্রিজাইডিং অফিসার হারুনর রশীদ বলেন,ভেট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। তবে সাধারণ সদস্য পদে সমান সংখ্যক ভোট পরায় অমিমাংশিত ফলাফল মিমাংসার জন্য দুজন প্রার্থী এবং তাদের এজেন্টদের জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে যেতে বলা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন,সকাল থেকেই বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্নভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।
![]()
উল্লেখ্য গুরুদাসপুর কেন্দ্রে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন(চশমা) ৫৭,নুরনবী মৃধা (ঘোড়া) ৩৩ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ৫ সদস্যের মধ্যে মতিয়া পরভীন(মাইক)৭,আঞ্জুমান আরা(দোয়াত কলম) ২,খাদিজা খাতুন (টেবিল ঘড়ি) ২০,পারভীন আক্তার (হরিন) ২,হুমাইয়ারা জাহান(ফুটবল) ৬২ ভোট পেয়েছেন।
বাংলাদেশ সময়: ৬:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||