“গুরুদাসপুর পৌরসদরের ষাটোর্ধ জরিনা বেওয়ার শীত নিবারনের গরম কাপড় নেই। ক’দিনের শৈত্য প্রবাহে তার অবস্থা যবুথবু। বলেন,কয়দিন হলো শীতে কষ্ট পাছুনু বাপু,কম্বল প্যায়া গায়ে দিছি,আরাম পাচ্ছি বা। যারা আমাক কম্বোল দিছে তারে জন্য দোয়া করি।”
জরিনার বেওয়ার মতো অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশন’। শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুরের উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই সংগঠন ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
কল্লোল ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ও সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তির সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। অন্যদেরমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,সংগঠনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ কুমার কাশি, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ,আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ সরকার,গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেম আলী মলিন প্রমুখ।
কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সাবেক সহসভাপতি অ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি বলেন,ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তার কাছ থেকেই শিখেছি,কিভাবে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হয় মানব কল্যানে আত্মনিয়োগ করতে হয়। চলনবিল অধ্যুষিত গুরুদাসপুরের অসহায় মানুষ শীতে কষ্টো পাচ্ছে। তাদের শীত নিবারনের জন্য ৫শ জনের মাঝে গরম কাপড় বিতরন করা হলো।
বাংলাদেশ সময়: ৮:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||