বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

শিশু শিক্ষার্থী ইসমাইল হত্যাকারীর ফাঁসি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ

২০ এপ্রিল ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

শিশু শিক্ষার্থী ইসমাইল হত্যাকারীর ফাঁসি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামের চতুর্থ শ্রেনী পড়ুয়া শিশু শিক্ষার্থী ইসমাইল(১১) হত্যায় জড়িত আব্দুল্লাহর ফাসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার(২০ এপ্রিল)সকালে খুবজীপুর অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্স চত্তরে সহপাঠি,স্বজন ও এলাকাবাসী এসব কর্মসুচি পালন করেন।
গত ১৫ এপ্রিল ভ্যান ছিনতাই করতে গিয়ে ইসমাইল হোসেনকে শ্বাসরোধ করে খুন করে আব্দুল্লাহ। শিশু ইসমাইল খুবজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। খুনী মো. আব্দুল্লাহ (২৪) একই ইউনিয়নের শ্রীপুর দিয়ারপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত নিহত শিশু ইসমাইলের মা বিউটি বেগম,বাবা আনিছুর রহমান,দাদি ছবিরন বিবি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। বক্তব্য রাখেন অধ্যাপক মোহসিন আলী,আইনুল মেম্বার,শাহিনুর রহমান,বুলবুল কাজী,নজরুল ইসলাম,মিজানুর রহমান প্রমুখ। এসময় তারা ইসমাইলের নির্মম হত্যায় জড়িত খুনি আব্দুল্লাহর ফাঁসি দাবী করেন।

স্বজন ও মামলার নথিসুত্রে জানাগেছে,বাসায় বিদ্যুৎ সংযোগ না থাকায় পার্শ্ববর্তী আনন্দ নগর মহল্লায় নানা বাড়ীতে চার্জে থাকা অটোভ্যান আনতে ছেলে ইসমাইল হোসেনকে পাঠান দরিদ্র ভ্যানচালক ইসমাইল। রাস্তায় অধিক ভাড়ার প্রলোভনে তাড়াশ উপজেলায় যাবার কথা বলে ওই ভ্যানে যাত্রী হয়ে উঠেন শ্রীপুর দিয়ার পাড়া গ্রামের খুনি মো.আব্দুল্লাহ (২৪)। এরপর তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দীঘি সগুনা নামক এলাকায় নিয়ে গিয়ে শিশু ইসমাইলের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায় খুনি আব্দুল্লাহ।


তাড়াশ উপজেলার কাস্তা এলাকায় ভ্যানটি বিক্রি করতে গেলে তার কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে ইউনিয়ন চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিলের মাধ্যমে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আব্দুল্লাহ স্বীকার করে সে ইসমাইলকে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নিয়ে বোরো ধানের জমিতে মরদেহ লুকিয়ে রেখেছে।

পরে রাত ১১টার দিকে পার্শ্ববর্তী তাড়াশ থানার দীঘি সগুনা এলাকায় একটি বোরো ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে তাড়াশ থানার পুলিশ। পরদিন ইসমাইলের বাবা আনিছুর রহমান থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মমিনুর রহমান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ শিশু ইসমাইলকে হত্যার দায় শিকার করে। তার দেয়া তথ্যমতে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ধারনা করা হচ্ছে ভ্যান ছিনতায়ের উদ্দেশ্যেই খুন করা হয়েছে ইসমাইলকে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com