নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের উপহারের ঘর দেওয়ার নামে এক ব্যক্তির আত্মসাৎ করা ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগিদের কাছে ফেরত দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। টাকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হত-দরিদ্র ৫ নারী। শনিবার (৬ মে) সকালে নির্বাহী কর্মকর্তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উদ্ধার করা টাকা ফিরিয়ে দেয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ২ মে ভুক্তভোগি ৭ নারী আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে প্রতারনার শিকার হয়েছেন বলে এক ব্যক্তির বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়,উপজেলার গোপিনাথপুর গ্রামের নজরুল ইসলাম নামের একব্যক্তি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে তাদের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা গ্রহন করেছেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি তদন্তপৃর্বক প্রতিকারেরও নির্দেশ দেওয়া হয় তাঁকে।
উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনার আলোকে প্রথমে অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করা হয়। পরে হত-দরিদ্র ভুক্তভোগী নারীদের আর্থিক বিষয়টি বিবেচনা করে শুক্রবার সকালেই ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে ওই নারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে সংবাদ প্রচার করেছেন। বিষয়টি খোলাসা করতেই মুলত প্রেস রিলিজ দেয়া হয়েছে বলে দাবী করা হয়।
টাকা ফেরত পাওয়া ৫ নারী হলেন- লক্ষীপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী আসমা বেগম,ছাইফুল হোসেনের স্ত্রী ইঞ্জিরা বেগম,মৃত-হাসমত আলীর স্ত্রী রাবিয়া বেগম,মৃত-আবেদ আলীর স্ত্রী রিজিয়া বেগম,মৃত-তারা মিয়ার স্ত্রী হাবিয়া বেগম।
অর্থ ফেরত পাওয়ার পর উচ্ছ্বাসিত কণ্ঠে ভুক্তভোগি নারীরা বলেন,আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে প্রতারণার শিকার হয়েছিলেন তাঁরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার পর তিনি টাকা উদ্ধার করে দিয়েছেন। নির্বাহী কর্মকর্তার মধ্যাস্থতায় টাকা ফেরৎ পেয়ে তারা খুশি হয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করেন,তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একটা মহল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে নারীদের দিয়ে তার বিরুদ্ধে আশ্রয়ণের ঘরে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন। নিজের ও দলীয় ভাবমূর্তি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় ব্যক্তিগত তহবিল থেকে ৫ নারীকে অভিযোগের টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন,প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে কোন টাকা লাগে না। বিষয়টি জানার পর ভুক্তভোগী নারীরা এক ব্যক্তিকে দেয়া টাকা ফিরে পেতে তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। মূলত সরকারি দায়িত্ব অনুযায়ি প্রতারণার শিকার নারীদের অভিযোগ ও উর্ধতন কর্তপক্ষের নির্দেশে তাদের টাকা ফেরত পেতে তিনি সহায়তা করেছেন মাত্র। শুক্রবার সকালে তার অবসরকালিন অফিসে ডেকে ওই নারীদের অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||