‘গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’-শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বনজ-ফলজ-ঔষধিসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক ধারাবারিষা শাখা।
আয়োজক সুত্রে জানাগেছে,দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২০জুন) দুপুরে ব্যাংকটির ধারাবারিষা-গুরুদাসপুর শাখার আয়োজনে ব্যাংকের নারী সদস্যদের মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়। এসময় ব্যাংকটির এরিয়া ম্যানেজার আবু মো. এহসিন,শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন সহ সকল কর্মচারী ও নারী সদস্যগণ উপস্থিত ছিলেন। তবে বনজ ও ঐষধী গাছের তুলনায় আম,আমড়া,লেবু,কাঠালসহ ফলজ গাছের চারা নিতে নারী সদস্যদের উৎসাহ বেশি দেখা গেছে।
শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে গ্রামীণ ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। “কয়েক কোটি বনজ-ফলজ-ঔষুধি বৃক্ষ রোপন করবো-দেশের বায়ু,দেশের মাটি করবো মোরা খাঁটি” ব্যানারে গ্রামীণ ব্যাংক দেশবাসী এ কর্মসূচি বাস্তবায়ন করছে। গত বছরের মত এবারো বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে নিরলসভাবে কাজ করছে শাখা প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||