বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে দুই বড়াইগ্রামে সাত এমপি প্রার্থীর মনোনয়ন জমা

গুরুদাসপুর বার্তা ডেস্ক

৩০ নভেম্বর ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

গুরুদাসপুরে দুই বড়াইগ্রামে সাত এমপি প্রার্থীর মনোনয়ন জমা

দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতা করতে তৃনমুল বিএনপি,জাতীয় পার্টি,জাকের পার্টি,স্বতন্ত্র,কংগ্রেস পার্টিসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ৪ টার মধ্যে প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র জমা দেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে সেখানে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১ টার দিকে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম। অপরদিকে দুপুর ২.৩০ টার দিকে মনোনয়নপত্র জমা দেন আসিফ আব্দুল্লাহ শোভন।

আওয়ামী লীগের দলীয় সুত্র জানান,জাহিদুল ইসলাম গুরুদাসপুর পৌর আ.লীগের সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্রীড়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অপরদিকে আসিফ আব্দুল্লাহ শোভন নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক। তিনি প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের পুত্র। জাহিদুল ইসলাম ও আসিফ আব্দুল্লাহ শোভন আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন পাননি।

অন্যদিকে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়,সেখানে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলাউদ্দিন মৃধা।
জাকের পার্টির প্রার্থী রবিউল করিম ও সুজন আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুজন আহম্মদের দলীয় পদ না থাকলেও তিনি আওয়ামী পরিবারের সন্তান। অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃনমুল বিএনপির প্রার্থী আব্দুল খালেক।

বড়াইগ্রামে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শহীদ আয়নাল ডাক্তারের সহধর্মীনী জাহানারা বেগম। তিনি বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা। বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন শান্তি রিবেরু।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com