বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

বার্তা ডেস্ক.

০৮ জুলাই ২০২২ ৭:১১ অপরাহ্ণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের ২০ কি‌লো‌মিটার এলাকাজুড়ে তীব্র যানজ‌টের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সড়‌কে দুর্ঘটনা, রা‌তে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে অ‌তি‌রিক্ত প‌রিবহ‌নের চাপের কার‌ণেই এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। এ‌তে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে রসুলপুর পর্যন্ত ২২ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ ছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে সেতু প‌শ্চিম গোল চত্বর পর্যন্ত গা‌ড়ি থে‌মে থে‌মে চলাচল কর‌ছে। ফ‌লে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। ঈ‌দে বা‌ড়ি ফিরতে তা‌দের দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।

হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রী ইয়ার হো‌সেন জানান, চন্দ্রার পর যানজট ছাড়াই আস‌তে পার‌লেও টাঙ্গাইলে এ‌সে যানজ‌টের কব‌লে পড়‌তে হ‌য়েছে। বি‌শেষ ক‌রে এলেঙ্গা থে‌কে এক‌লে‌নের সড়‌কে বে‌শি ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছি। ১৩ কি‌লো‌মিটার সড়ক যে‌তে সময় লাগ‌ছে তিন ঘণ্টা।

এ‌লেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় কথা হয় উত্তরবঙ্গগামী জিএম প‌রিব‌হ‌নের চালকের সঙ্গে। তি‌নি জানান, ভোরে টাঙ্গাই‌লে পৌঁছে সকাল সা‌ড়ে ৮টায় মহাসড়‌কের জোকারচর পর্যন্ত আস‌ছি। ব্যাপক যানজট র‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৭:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ জুলাই ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com