বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

বাসা থেকে ওজু, একটি করে কাতার ফাঁকা রেখে হবে ঈদ জামাত

বার্তা ডেস্ক.

০৭ জুলাই ২০২২ ৪:০২ অপরাহ্ণ

বাসা থেকে ওজু, একটি করে কাতার ফাঁকা রেখে হবে ঈদ জামাত

আসন্ন ঈদুল আজহার জামাতে মুসল্লিদের বাসা থেকে ওজু করে ঈদগাহ এবং মসজিদে যাওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা জারি করা হলো। ঈদ উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে ওজু করে নামাজে যাবেন। সামাজিক দূরত্ব মেনে এক কাতার অন্তর অন্তর কাতার করে ঈদের জামাত পরিচালনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস রোধ নিশ্চিত করতে মসজিদ, ঈদগাহ ও ওজুখানায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। নিজ নিজ জায়নামাজ ও টুপি নিয়ে আসতে হবে। মসজিদে সংরক্ষিত টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না। করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদের দোয়া করতে হবে।

এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ১০ জুলাই রোববার সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com